গাইবান্ধা জেলা স্টেডিয়ামে আজ (১১ জুলাই) পর্দা নামছে বহুল কাঙ্ক্ষিত জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের। শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে জেলার দুই শক্তিশালী প্রতিপক্ষ গাইবান্ধা পৌরসভা ও গোবিন্দগঞ্জ উপজেলা দল। একদিকে গ্রুপপর্বে হারের প্রতিশোধ নিতে মরিয়া গাইবান্ধা পৌরসভা, অন্যদিকে টুর্নামেন্টে অপরাজিত থেকে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় গোবিন্দগঞ্জ। সবমিলিয়ে এক রুদ্ধশ্বাস ফাইনালের অপেক্ষায় পুরো গাইবান্ধার ফুটবলপ্রেমীরা। […]