
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২৬ গাইবান্ধা পৌরসভা কার্যালয় চত্ত্বরে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন গাইবান্ধা পৌরসভার পৌর প্রশাসক মোঃ মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ রফিকুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম.উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হুদা, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হানিফ সরদার, নির্বাহী প্রকৌশলী এ.এস.এম শরীফুল ইসলাম ডাকুয়া, টিকাদানকারী সুপারভাইজার মোঃ রায়হান মিয়া প্রমূখ।

রবিবার বিকেল- ৪.০০টা পর্যন্ত সমগ্র বাংলাদেশের ন্যায় গাইবান্ধা পৌর এলাকায় “৬মাস বয়স হতে ১১মাস” বয়সী শিশুকে “একটি নীল রঙের” ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২মাস-৫৯মাস বয়সী শিশুকে “১টি লাল রঙের” ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।