Loading...

নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

 

গাইবান্ধা পৌরসভার সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল হক এর বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৯ (অক্টোবর) পৌরসভার মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, প্রশাসক, গাইবান্ধা পৌরসভা, সভাপতিত্ব করেন অত্র পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হানিফ সরদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী নির্বাহী প্রকৌশলী পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম সহকারী প্রকৌশলী আ.ন.ম আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রকৌশলীকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।