শারদীয় দূর্গোৎসব ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে গাইবান্ধা পৌরসভায় প্রস্তুতিমূলক সভা হয়েছে। ৮ অক্টোবর পৌর প্রশাসক জনাব এ. কে.এম হেদায়েতুল ইসলাম-এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণ করেন পৌর পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট, গাইবান্ধার নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গাইবান্ধার নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ, গাইবান্ধার নেতৃবৃন্দ এবং পৌর এলাকার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।

